• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

লাবড়া

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » শাক সবজি ফল » লাবড়া

লাবড়া

উপকরণ: বিভিন্ন রকমের সবজি- আলু, করলা, বরবটি, পটল, বেগুন, ফুলকপি, মিষ্টিকুমড়া, বাঁধাকপি ও শিম। সয়াবিন তেল পরিমাণ মতো। লবণ স্বাদ মতো। হলুদ পরিমাণ মতো। পাঁচফোড়ন পরিমাণ মতো। আদাবাটা ১ টেবিল-চামচ। কাঁচামরিচ ও ঘি প্রয়োজন মতো। তেজপাতা ২টি।

পদ্ধতি: আলু, করলা, বরবটি, পটল, বেগুন, ফুলকপি, মিষ্টিকুমড়া, বাঁধাকপি, শিম কেটে নিয়ে ধুয়ে নিতে হবে। কড়াইতে তেল গরম হতে দিন। গরম তেলে পাঁচফোড়ন দিয়ে সব সবজি ঢেলে দিয়ে নাড়তে হবে।

এবার আদাবাটা, তেজপাতা, লবণ, হলুদ ও কাঁচামরিচ দিয়ে নাড়তে থাকুন। সবজি সিদ্ধ হয়ে আসলে ঘি দিয়ে নামিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি দিয়েছেন সেরা রাঁধুনি প্রতিযোগি অসীত কর্মকার সুজন।
সমন্বয়ে: ইশরাত জে. মৌরি।
সৌজন্যে : বিডিনিউজ, 2016-10-06।

 

Category: বাংলা রেসিপি । Bangla Recipe, শাক সবজি ফল
Previous Post:সাত পদের সবজি
Next Post:ভুনা খিচুড়ি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑