• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সবজি নিরামিষ

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » ভাত পোলাউ বিরিয়ানি খিচুড়ি » সবজি নিরামিষ

সবজি নিরামিষ

উপকরণ: ঝিঙে ১ কাপ, চিচিঙ্গা ১ কাপ, মিষ্টি কুমড়া ১ কাপ, পটোল ১ কাপ, পেঁপে ১ কাপ, মসুর ডাল ছোট ১ কাপ, কাঁচা মরিচ (ফালি করা) ৪-৫টি, আদাকুচি ১ চা-চামচ, রসুন কুচি ১ চা-চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, হলুদের গুঁড়া আধা চা-চামচ, লবণ স্বাদমতো, তেল/ঘি ২ টেবিল চামচ, চিনি ১ চা-চামচ (স্বাদ অনুযায়ী)।

প্রণালি: সবজিগুলো ধুয়ে ছোট ডুমো করে কেটে নিন। ডাল ধুয়ে তাতে তিন কাপ পানি দিয়ে সবজিসহ সসপ্যানে বসিয়ে দিন সঙ্গে লবণ, হলুদ ও রসুন দিন (প্রয়োজন হলে প্রেসারকুকার ব্যবহার করতে পারেন) সবজি-ডাল সেদ্ধ হলে কাচা মরিচ দিন। ফ্রাইপ্যানে তেল/ঘি দিয়ে আদা কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে ফোড়ন দিন এবং খিচুড়ির সঙ্গে পরিবেশন করুন।

শাহানা পারভীন
সূত্র: দৈনিক প্রথম আলো, জুন ২২, ২০১০

Category: বাংলা রেসিপি । Bangla Recipe, ভাত পোলাউ বিরিয়ানি খিচুড়িTag: শাহানা পারভীন
Previous Post:ভাজা ইলিশ মাছ
Next Post:নরম খিচুড়ি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑