• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কচুর লতিতে ডালের মাখনি

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » শাক সবজি ফল » কচুর লতিতে ডালের মাখনি

কচুর লতিতে ডালের মাখনি

উপকরণ: কচুর লতি ৫০০ গ্রাম, রসুনকুচি ৪ টেবিল-চামচ, পেঁয়াজকুচি ২ টেবিল-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, তেল আধাকাপের কম, লেবুর খোসাসহ কুচি ১ টেবিল-চামচ, ডাল খেসারি বা মুগ ১ কাপ, কাঁচা মরিচ ৫-৬ টুকরা, হলুদগুঁড়া ১ চা-চামচ, মরিচগুঁড়া ১ চা-চামচ, লেবুর রস ১ টেবিল-চামচ, লবণ পরিমাণমতো।

প্রণালি: কচু ভাপ দিয়ে পানি ফেলে দিতে হবে। ডাল ধুয়ে ১৫ মিনিট ভিজিয়ে রাখতে হবে। এবার ১ টেবিল-চামচ রসুনকুচি, ২ টেবিল-চামচ পেঁয়াজকুচি, ২-৩টি কাঁচামরিচ ও অল্প লবণ দিয়ে সেদ্ধ করতে হবে। ডাল সেদ্ধ হবে কিন্তু ভেঙে যাবে না। এভাবে সেদ্ধ করে নামাতে হবে। অন্য পাত্রে তেলে রসুনকুচি ও মেথির ফোড়ন দিয়ে সব বাটা ও গুঁড়া মসলা আধাকাপ পানি দিয়ে কষাতে হবে। মসলা ভালোভাবে কষানো হলে ২ কাপ গরম পানি দিতে হবে। ফুটে উঠলে লতিগুলো বিছিয়ে দিতে হবে। একটু পর ডাল সেদ্ধ কাঁচামরিচ দিয়ে দমে রান্না করতে হবে। মাখা মাখা হলে নামানোর আগে লেবুর রস ও খোসার কুচি দিয়ে নেড়ে নামাতে হবে।

কল্পনা রহমান
সূত্র: দৈনিক প্রথম আলো, জুন ২৯, ২০১০

Category: বাংলা রেসিপি । Bangla Recipe, শাক সবজি ফলTag: কল্পনা রহমান
Previous Post:চিংড়ি-কচু
Next Post:রেফারিরাই সকল ক্ষমতার উৎস

Reader Interactions

Comments

  1. Enamul Haque

    June 17, 2013 at 7:30 am

    Nice

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑