• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পুঁইশাকের ঘণ্ট

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » শাক সবজি ফল » পুঁইশাকের ঘণ্ট

পুঁইশাকের ঘণ্ট

উপকরণ: পুঁইশাক আধা কেজি, মসুর ডাল ১ কাপ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, কাঁচামরিচ ৪-৫টি (ফালি), রসুন কুচি ৩ কোয়া, হলুদ গুঁড়া আধা চা চামচ, আস্ত জিরা সামান্য, শুকনো মরিচ ৩-৪টি, লবণ স্বাদমতো, তেল প্রয়োজনমতো।

প্রণালি: পুঁইশাক ধুয়ে কেটে ডাঁটা ও পাতা আলাদা করে রাখুন। ডাল ধুয়ে ৩ কাপ পানি, ১ কোয়া রসুন কুচি, কাঁচামরিচ ফালি, হলুদ গুঁড়া ও লবণ দিয়ে চুলায় বসিয়ে দিন। ডাল সেদ্ধ হলে তাতে পুঁইয়ের ডাঁটাগুলো দিন। ডাঁটা ও ডাল মাখা মাখা হলে তাতে পুঁইশাকের পাতা ও কাঁচামরিচ দিন। অন্য একটি কড়াইতে তেল, শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন ও আস্ত জিরা দিয়ে ভাজুন। ভাজা হলে পুঁইশাকসহ ডাল আস্তে আস্তে কড়াইয়ে ঢেলে দিন। কিছুক্ষণ চুলায় রেখে নামিয়ে পরিবেশন করুন পুঁইশাকের ঘণ্ট।

শাহানা পারভীন
সূত্র: দৈনিক প্রথম আলো, এপ্রিল ২০, ২০১০

Category: বাংলা রেসিপি । Bangla Recipe, শাক সবজি ফলTag: শাহানা পারভীন
Previous Post:কাঁঠাল বিচি ও পাটশাক ভাজা
Next Post:ঘি দিয়ে কচি ডাঁটাশাক

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑