• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কাঁঠাল বিচি ও পাটশাক ভাজা

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » শাক সবজি ফল » কাঁঠাল বিচি ও পাটশাক ভাজা

কাঁঠাল বিচি ও পাটশাক ভাজা

উপকরণ: পাটশাক ২ আঁটি, পরিষ্কার করা কাঁঠালের বিচি ১০-১৫টি, নারকেল বাটা ২ টেবিল চামচ, চিংড়ি মাছ ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, রসুন কুচি ১ চা চামচ, কাঁচামরিচ (ফালি) ৪-৫টি, বোম্বাই মরিচ কুচি অর্ধেক, হলুদ গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদমতো, তেল প্রয়োজনমতো।

প্রণালি: কাঁঠালের বিচি পরিষ্কার করে পাতলা করে কাটুন। পাটশাক ধুয়ে পানি ঝরিয়ে কুচি করে নিন। কড়াইয়ে তেল দিন। একে একে পেঁয়াজ কুচি, নারকেল বাটা, চিংড়ি মাছ, হলুদ গুঁড়া ও লবণ দিয়ে কষিয়ে নিন। কষানো হলে কাঁঠালের বিচি ও আধা কাপ পানি দিন। বিচি সেদ্ধ হলে পাটশাক, কাঁচামরিচ ও বোম্বাই মরিচ দিয়ে নাড়ুন। সব মসলা মিশে ভাজা ভাজা হলে নামিয়ে ভাতের সঙ্গে পরিবেশন করুন।

শাহানা পারভীন
সূত্র: দৈনিক প্রথম আলো, এপ্রিল ২০, ২০১০

Category: বাংলা রেসিপি । Bangla Recipe, শাক সবজি ফলTag: শাহানা পারভীন
Previous Post:কলমি শাকের বড়া
Next Post:পুঁইশাকের ঘণ্ট

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑