• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

করলার চচ্চড়ি

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » শাক সবজি ফল » করলার চচ্চড়ি

করলার চচ্চড়ি

উপকরণ: মাঝারি আকারের করলা ২টি, পটোল ২টি, আলু ১টি (সব সবজি চার কোনা করে কাটা), পেঁয়াজ কাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, হলুদ গুঁড়া সামান্য, ভাজা জিরার গুঁড়া আধা চা চামচ, কাঁচামরিচ ফালি ৩-৪টি, লবণ স্বাদমতো, তেল পরিমাণমতো, পানি ১ কাপ।

প্রণালি: কড়াইয়ে তেল দিয়ে তাতে পেঁয়াজ বাটা, রসুন বাটা, হলুদ, মরিচ, লবণ ও সামান্য পানি দিয়ে মসলা কষাতে হবে। মসলা কষা হলে তাতে করলা, পটোল ও আলু দিন। কিছুক্ষণ কষা হলে ১ কাপ পানি দিন। করলা সেদ্ধ হয়ে মাখা মাখা হলে তাতে কাঁচামরিচ ও ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে পরিবেশন করুন করলার চচ্চড়ি।

সিতারা ফিরদৌস
সূত্র: দৈনিক প্রথম আলো, এপ্রিল ১৩, ২০১০

Category: বাংলা রেসিপি । Bangla Recipe, শাক সবজি ফলTag: সিতারা ফিরদৌস
Previous Post:পেঁয়াজ করলা ভাজি
Next Post:উচ্ছেঘণ্ট

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑