• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পেঁয়াজ করলা ভাজি

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » শাক সবজি ফল » পেঁয়াজ করলা ভাজি

পেঁয়াজ করলা ভাজি

উপকরণ: করলা ২টি (বড়), পেঁয়াজ ৮-১০টি, কাঁচামরিচ ৪-৫টি, রসুন কুচি ও কোয়া, লবণ স্বাদমতো, তেল পরিমাণমতো।

প্রণালি: করলা ধুয়ে পাতলা করে কেটে বিচি ফেলে দিন। পেঁয়াজ চার টুকরো করে কেটে ভাঁজগুলো ছাড়িয়ে নিন। কাঁচামরিচ ফালি করুন, রসুন থেতো করে নিন। চুলায় ফ্রাইপ্যানে তেল দিয়ে তাতে রসুন দিন। রসুন ভাজা হলে পেঁয়াজ ও করলা দিন। চুলার আঁচ মাঝারি রেখে করলা আস্তে আস্তে উল্টে দিন। লবণ ও কাঁচামরিচ দিন পেঁয়াজ-করলা সেদ্ধ হলে সবুজ থাকতে থাকতে নামিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার পেঁয়াজ করলা ভাজি।

সিতারা ফিরদৌস
সূত্র: দৈনিক প্রথম আলো, এপ্রিল ১৩, ২০১০

Category: বাংলা রেসিপি । Bangla Recipe, শাক সবজি ফলTag: সিতারা ফিরদৌস
Previous Post:কাঁচা করলার ভর্তা
Next Post:করলার চচ্চড়ি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑