• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মিক্সড ভেজিটেবল গ্রাতিন

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » শাক সবজি ফল » মিক্সড ভেজিটেবল গ্রাতিন

মিক্সড্ ভেজিটেবল গ্রাতিন

ফুলকপি ৩০০ গ্রাম মাখন ৩০গ্রাম
ব্রোকলি

৩০০ গ্রাম

রসুন, কুচি ২কোষ
বরবটি বা সিম ২০০ গ্রাম দুধ ১কাপ
আলু ২০০ গ্রাম লবণ,গোলমরিচ,গুড়া
গাজর ২০০ গ্রাম চেদার চিজ,ঝুরি ৯০ গ্রাম
পেঁয়াজ ৪টি বিস্কুটের গুঁড়া ৩০ গ্রাম

১। ফুলকপি, ব্রোকলি ছোট টুকরা কর। বরবটি ২.৫ সে.মি লম্বা তেরছা টুকরা কর। আলু, আধা সেন্টিমিটার পুরু স্লাইস কর। গাজর ১ সে.মি লম্বায় তেরছা করে কাট। সব সবজি ধুয়ে কাটবে। কাটার পরে সবজি ফুটানো লবণ পানিতে দিয়ে ৬ মিটিন সিদ্ধ কর। পানি ঝরাও।

২। ওভেনে ২২০ সে (৪২৫ফাঃ) তাপ দাও।

৩। মাখন গালিয়ে রসুন মিশাও। বেকিং ডিসে গরম মাখন মাখাও। চামচ দিয়ে সবজি ডিসে সমান করে দাও। উপরে দুধ ঢেলে দাও। লবণ গোলমরিচ দাও। পনির ছড়িয়ে দিয়ে উপরে বিস্কুটের গুঁড়া সমান করে ছিটিযে দাও।

৪। ওভেনে মাঝের শেলফে ৩৫-৪০ মিনিট বেক কর। বুদবুদ উঠলে এবং বাদামি হলে নামাও। গরম পরিবেশন কর।

—————————
সিদ্দিকা কবীর

Category: বাংলা রেসিপি । Bangla Recipe, শাক সবজি ফলTag: সিদ্দিকা কবীর
Previous Post:সবজির কোরমা
Next Post:ভেজিটেবল নেস্টস

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑