• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

চিকেন পাইনএ্যাপেল সালাদ

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » শাক সবজি ফল » চিকেন পাইনএ্যাপেল সালাদ

চিকেন পাইনএ্যাপেল সালাদ

 

মোরগের মাংস,সিদ্ধ ১ কাপ সাদা গোলমরিচ,গুঁড়া ১ চা . চা.
আনারস, কুচি ২.৫  কাপ সরিষা,গুঁড়া ১ চা. চা.
পেঁয়াজ ৩ টা চিনি ২-৩ চা. চা.
সেলারি,মিহিকুচি ২ টে.চা. মেয়নেজ ১-১.৫  কাপ
লবণ পরিমানমতো   টমেটো সাজাবার জন্য  

১। মোরগের মাংস সিদ্ধ করে হাড় ছাড়িয়ে কুচি কর।

২। আনারস কুচি করে কেটে সামান্য রস হালকা হাতে চিপে ফেলে আনারস নিয়ে রস বাদ দাও।

৩। পেঁয়াজ লম্বায় দুটুকরা করে মিহি স্লাই্স কর । ডুবো পানিতে পেঁয়াজ ধুয়ে পানি ঝরাও । পানি নিংড়ে ফেলবে না।

৪। পরিবেশনের আগে আনারস, পেঁয়াজ মোরগের মাংস এবং অন্যান্য উপকরণ একটি গামলায় নিয়ে মিশাও। মেয়নেজ শেষে দিয়ে মিশাবে।

৫। সালাদ একটি ডিসে নাও। একটি টমেটো লম্বায় দুভাগ করে স্লাইস কর। ডিসের চারদিকে টমেটোর স্লাইস দিয়ে সাজাও। দুইটি টমেটো এবং একটি লেবুর ফুর কেটে ডিসের মাঝখানে বসিয়ে দাও।

—————————
সিদ্দিকা কবীর

Category: বাংলা রেসিপি । Bangla Recipe, শাক সবজি ফলTag: সিদ্দিকা কবীর
Previous Post:চিকেন সালাদ
Next Post:রাশিয়ান সালাদ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑