• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মুড়োঘন্টা

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » মাছ » মুড়োঘন্টা

মুড়োঘন্টা

 

রুই মাছের মুড়ো ২ কেজি জিরা,বাটা ১১/২  টে. চা
আলু ছোট টুকরা ১/২  কেজি ধনে,বাটা ১১/২  টে. চা
পোলাওর চাল ১/৪ কাপ আদা,বাটা ১চা চা
ঘি ১/২  কাপ রসুন,বাটা ১চা চা
তেল ৩/৪ কাপ পেঁয়াজ, বাটা ৪টি
মেথি ১/২  চা. চা হলুদ, বাটা ২চা চা
পেঁয়াজ,কুচি ২ টে. চা মরিচ, বাটা ২চা চা
রসুন,কুচি ১ চা. চা গোলমরিচ, বাটা ১/২  টে. চা
তেজপাতা ২ টি চিনি ১চা চা
কাঁচামরিচ,ফালি ৬ টি লবণ ২-৩চা চা

 

১। ঘিয়ে আলু ভেজে তোল। পোলাওর চাল ভেজে রাখ।

২। তেলে মেথির ফোড়ন দিয়ে পেঁয়াজ, রসুন কুচি, তেজপাতা ও কাঁচামরিচ দিয়ে ভাজ। সব বাটা মসলা ও ১ কাপ পানি দাও। লবন ও চিনি দিয়ে মসলা ১০-১৫ মিনিট কষাও।

৩। মসলা কষাণ হলে ছোট কাঁটা এবং মাছের অংশ বাদ দিয়ে শুধু মুড়োটা মসলার দিয়ে নেড়ে নেড়ে ২ মিনিট কষাও। মাছের মুড়ো ডুবিয়ে পানি দিয়ে ঢেকে সিদ্ধ কর। প্রায় ২০-২৫ মিনিট সিদ্ধ করবে। মাঝে মুড়ো একবার উল্টে দেবে।

৪। মাছের মুড়ো সিদ্ধ হলে তুলে নাও। হাঁড়িতে বাকি কাঁটা ও মাছ দিয়ে ১মিনিট কষিয়ে অল্প পানি দিয়ে ঢেকে দাও।

৫। সিদ্ধ মাছের মুড়ো ভেঙ্গে নাও। হাঁড়ির মাছ সিদ্ধ হলে মুড়ো এবং ভাজা আলু ও চাল দাও। ৪-৫ কাপ পানি দিয়ে ঢেকে মৃদু আঁচে অনেকক্ষণ রাখ। পানি শুকিয়ে তেলের উপর উঠলে লবণ দেখে নামাও।

Category: বাংলা রেসিপি । Bangla Recipe, মাছTag: সিদ্দিকা কবীর
Previous Post:মাছের দোপেঁয়াজা
Next Post:বাইন মাছের ব্যঞ্জন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑