বোটি কাবাব
| হাড়ছাড়া মাংস | ১কেজি | মরিচ, বাটা | ১টে.চা |
| দই | ১/২ কাপ | জিরা, বাটা | ২চা চা |
| পেপে, বাটা | ১টে.চা | আদা, বাটা | ১চা চা |
| গোলমরিচ, বাটা | ১/২ চা চা | রসুন, বাটা | ১/২ চা চা |
| লবঙ্গ | ২টি | পেঁয়াজ, বাটা | ৪টি |
| এলাচ | ৪টি | লবণ | ১চা চা |
| দারচিনি, ২সে.মি | ৩টুকরা | চিনি | ১চা চা |
| জায়ফল | ১/২ চা চা | তেল | ১চা চা |
| জয়ত্রী | ১/৮ চা চা | শিক ও কাঠ কয়লা |
১। লবঙ্গ, এলাচ, দারচিনি, জায়ফল ও জয়ত্রী সামান্য ঢেলে গুঁড়া কর।
২। মাংসের পানি নিংড়ে ৩সে.মি চৌকা টুকরা কর।
৩। সমস্ত উপকরণ একসঙ্গে মেখে ১০-১২ ঘন্টা ভিজিয়ে রাখ।
৪। শিকে মাংস গেঁথে কাঠ কয়লার আগুনে ১৫-২৫ মিনিট ঝলসাও।
৫। টমেটোর সালাদের সঙ্গে গরম কাবাব পরিবেশন কর।
Leave a Reply