• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কাটা মসলার মাংস

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » মাংস » কাটা মসলার মাংস

কাটা মসলার মাংস

[১০-১২ জনের জন্য]

উপকরণ: গরুর মাংস দেড় কেজি, পেঁয়াজকুচি আধা কেজি, আদাকুচি ২ টেবিল-চামচ, রসুনকুচি ১ টেবিল-চামচ, শুকনা মরিচ ৩-৪টি, দারচিনি ৬ টুকরা, এলাচ ৬টি, তেজপাতা ৩-৪টি, তেল আধা কাপ, লবণ স্বাদমতো ও চিনি সিকি চা-চামচ।

প্রণালি: শুকনা মরিচ প্রতিটি কয়েক টুকরা করে নিতে হবে। সব উপকরণ একসঙ্গে মাখিয়ে আধা ঘণ্টা রেখে তারপর মাঝারি আঁচে ঢেকে রান্না করতে হবে। মাংস সেদ্ধ না হলে পরিমাণমতো পানি দিয়ে মাংস সেদ্ধ করে নিতে হবে। মাংস সেদ্ধ হয়ে ঝোল তেলের ওপর এলে চুলা থেকে নামাতে হবে।

সিতারা ফিরদৌস
সূত্র: দৈনিক প্রথম আলো, সেপ্টেম্বর ০৭, ২০১০

Category: বাংলা রেসিপি । Bangla Recipe, মাংসTag: সিতারা ফিরদৌস
Previous Post:হাঁড়িয়া কাবাব
Next Post:লবণ লাচ্ছি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑