• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

হাঁড়িয়া কাবাব

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » মাংস » হাঁড়িয়া কাবাব

হাঁড়িয়া কাবাব

[১০-১২ জনের জন্য]

উপকরণ: গরু বা খাসির মাংস ১ কেজি, তেজপাতা ১টি, টকদই সিকি কাপ, হলুদগুঁড়া আধা চা-চামচ, পেঁয়াজের কুচি আধা কাপ, লেবুর রস ১ টেবিল-চামচ, আদাবাটা ১ টেবিল চামচ, কাঁচামরিচ ৬-৭টি, রসুনবাটা ১ চা-চামচ, কাঁচা পেঁপেবাটা ১ টেবিল-চামচ, ধনেবাটা ১ টেবিল-চামচ, চিনি আধা চা-চামচ, লবণ পরিমাণমতো, জিরাবাটা ১ চা-চামচ, মরিচের গুঁড়া ১ চা-চামচ, বেরেস্তা সিকি কাপ, গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ, তেল আধা কাপ, জায়ফল-জয়ত্রি আধা চা-চামচ, দারচিনি ২ টুকরা, গরম মসলার গুঁড়া ১ চা-চামচ ও লবঙ্গ ২ টুকরা।

প্রণালি: মাংস পাতলা করে কেটে সব বাটা মসলা ও দই দিয়ে মাখিয়ে এক থেকে দেড় ঘণ্টা রাখতে হবে। চুলায় দেওয়ার আগে মাখানো মাংস লবণ ও পেঁপেবাটা দিয়ে আবার মাখাতে হবে। চুলার তেল গরম করে পেঁয়াজকুচি হালকা বাদামি রং করে ভেজে তাতে মাংস, তেজপাতা, দারচিনি, লবঙ্গ দিয়ে ভালো করে কষাতে হবে। মাংস তেলের ওপর এলে লেবুর রস, কাঁচামরিচ, জয়ত্রি-জায়ফলের গুঁড়া, গরম মসলার গুঁড়া, বেরেস্তা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামাতে হবে।

সিতারা ফিরদৌস
সূত্র: দৈনিক প্রথম আলো, সেপ্টেম্বর ০৭, ২০১০

Category: বাংলা রেসিপি । Bangla Recipe, মাংসTag: সিতারা ফিরদৌস
Previous Post:শাহি ফিরনি
Next Post:কাটা মসলার মাংস

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑