• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমড়ার নারকেল খাট্টা

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » টক ঝাল মিষ্টি » আমড়ার নারকেল খাট্টা
আমড়ার নারকেল খাট্টা

উপকরণ : আমড়া ৪টি, চিনি ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, রসুন বাটা ১ চা-চামচ, পেঁয়াজ কুঁচি ১ টেবিল চামচ, নারকেলের দুধ ২ কাপ, তেজপাতা ২টি, সয়াবিন তেল ১ টেবিল চামচ ও লবণ স্বাদমতো।

প্রণালি : গোটা আমড়া খোসা ছাড়িয়ে পানিতে হলুদ দিয়ে সেদ্ধ হতে দিন। অর্ধেক সেদ্ধ হয়ে এলে এতে নারকেলের দুধ দিয়ে মরিচের গুঁড়া ও তেজপাতা দিয়ে দিন। আমড়া পুরোপুরি সেদ্ধ হয়ে এলে অন্য একটি পাত্রে তেল গরম করে রসুন বাটা ও পেঁয়াজ কুঁচি দিয়ে আমড়ার মিশ্রণে ঢেলে দিন। পাত্রে সাজিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

আঞ্জুমানারা রোজী
সোর্স – প্রথম আলো।

Category: টক ঝাল মিষ্টি, বাংলা রেসিপি । Bangla Recipe
Previous Post:আলুর রসা পিঠা
Next Post:ছানার চপ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑