• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আলুর রসা পিঠা

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » টক ঝাল মিষ্টি » আলুর রসা পিঠা
আলুর রসা পিঠা

উপকরণ: পিঠার জন্য: মাঝারি আকারের সেদ্ধ আলু ৪টি, ময়দা ১ কাপ, ঘন তরল দুধ ১ কাপ, ডিম ১টি, চিনি ২ টেবিল চামচ, ঘি ১ টেবিল চামচ, তেল ভাজার জন্য।

খ. শিরার জন্য: চিনি ২ কাপ, পানি ২ কাপ, দারুচিনি ও এলাচি ২/৩টি।

প্রণালি: গরম দুধ দিয়ে ময়দা ময়ান করে নিন। এবার সেদ্ধ আলু চটকে ময়দার সঙ্গে ভালো করে মেশান। একে একে ফেটানো ডিম, চিনি এবং ঘি মিশিয়ে ময়ানটি ছোট ছোট টুকরা করে নিন। এবার টুকরোগুলো লম্বা লম্বা করে পেঁচিয়ে নিন (চাইলে নিজের পছন্দমতো আকারও দেওয়া যাবে)। ডুবো তেলে হালকা বাদামি করে ভেজে তুলুন। অন্য একটি পাত্রে পানি, চিনি, দারুচিনি ও এলাচি দিয়ে সিরা বানিয়ে পিঠাগুলো শিরায় ভেজান। ৪/৫ ঘণ্টা রেখে পরিবেশন করুন।

আঞ্জুমানারা রোজী
সোর্স – প্রথম আলো।

Category: টক ঝাল মিষ্টি, বাংলা রেসিপি । Bangla Recipe
Previous Post:কলাপাতায় নারকেল-চিংড়ি
Next Post:আমড়ার নারকেল খাট্টা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑