• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ক্যারামেল আইসক্রিম

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » টক ঝাল মিষ্টি » ক্যারামেল আইসক্রিম

ক্যারামেল আইসক্রিম

 

হুইপডক্রিম ১রেসিপি দুধ ৩কাপ
চিনি ৩/৪ কাপ ঘন দুধ
ডিমের কুসুম ৪টি লিকুইড গ্লুকোজ ১টে.চা
করণফ্লাওয়ার ১টে.চা

১। এ্যালিউমিনিয়ামের পাত্রে ১/৪ কাপ চিনি ও ১টে.চামচ পানি মিশিয়ে চুলায় দাও। চিনি গলে বাদামী রং হলে ১/৪ কাপ পানি দিয়ে নাড়। পানি ফুটলে ও চিনি গরে গেলে নামিয়ে রাখ।

২। ডিমের কুসুমের সঙ্গে আধা কাপ চিনি, করণফ্লাওয়ার ও আধা কাপ দুধ দিয়ে মিশাও। করণফ্লাওয়ার ভালভাবে মিশলে বাকি দুধ মিশাও। চুলায় দিয়ে নাড়। ফুটে উঠলে আঁচ কমিয়ে নাড়। কাস্টার্ড ঘন হলে নামিয়ে গরম কাস্টার্ডে লিকুইড গ্লুকোজ মিশাও, তারপর ঘন দুধ মিশাও।

৩। ক্যারামেলের পানি  নেড়ে ছেঁকে কাস্টার্ডে মিশাও। এবার কাস্টার্ড ও হুইপডক্রিম একসঙ্গে মিশাও। রেফ্রিজারেটরে অথবা মেশিনে নীচের পদ্ধতিতে জমাও।

৪। আইসক্রিম প্রথমে একটা বড় বাটিতে করে রেফ্রিজারেটরে আইস চেম্বারে রাখ। কয়েক ঘন্টা পরে যখন আইসক্রিম অর্ধেক জমে আসবে তখন বের করে ভালভাবে ফেটে বরফ জমাবার ট্রেতে ঢাল। আইস চেম্বারে রাখ। ৭-৮ ঘন্টা পরে আইসক্রিম জমে গেলে পরিবেশন কর।

Category: টক ঝাল মিষ্টি, বাংলা রেসিপি । Bangla RecipeTag: সিদ্দিকা কবীর
Previous Post:আইসক্রিম স্ট্রবেরী
Next Post:আমসুগন্ধি আইসক্রিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑