• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

স্পাইসস বিফ এনচিলাদা

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » বিদেশী রান্না » স্পাইসস বিফ এনচিলাদা

স্পাইসস বিফ এনচিলাদা

 

রেড চিলি সস ১ রেসিপি  মৌরি, ছেঁচা ১/৪ চা. চা
হাড় ছাড়া মাংস ৭০০ গ্রাম লবঙ্গ, গুঁড়া ১/২ চা. চা
লবণ ১ চা. চা. টরটিলা ১২ টি
সয়াবিন তেল ২ টে. চা. চেদার চিজ, ঝুরি ২ কাপ
পেঁয়াজ, মিহিকুচি ১/২ কাপ বা ঢাকাই পনির ২ কাপ
বিফ স্টক ৩/৪ কাপ সাওয়ার ক্রিম ১/৪ কাপ
কিসমিস ১/৪ কাপ বা সাদা দই  
রসুন, ছেঁচা ২ কোষ পিটেড রাইপঅলিভ ১/৩ কাপ
চিলি সস ১/২ কাপ তাজা ধনেপাতা কুচি  

 

১। মাংস ২ সে.মি. চৌকো টুকরা কর। ধুয়ে পানি ঝরাও। কড়াইয়ে ১ টে. চামচ তেল গরম করে অর্ধেক মাংস ও লবণ দিয়ে ভাজ। ১০-১২ মিনিট পরে মাংস বাদামি রং হলে তুলে রাখ। বাকি অর্ধেক মাংস ও তেলে দিয়ে ভেজে তোল।

২। কড়াই এর তেলে পেঁয়াজ দিয়ে ভাজ। পেঁয়াজ নরম হলে মাংস দাও। বিফস্টক বা পানি দাও। কিসমিস, রসুন, মৌরি, লবঙ্গ এবং ১/৪ কাপ চিলি সস দিয়ে ভাল করে মিশাও। ভালভাবে কয়েকবার ফুটে উঠলে জ্বাল কমাও। মৃদু আঁচে ঢেকে দেড় থেকে দুই ঘন্টা উনুনে রাখ। মাংস খুব ভালভাবে সিদ্ধ হবে।

৩। ওভেনে ১৯০০ সেঃ তাপ দাও। ২টি কাঁটা চামচ দিয়ে মাংসের আঁশ কিছুটা আলগা কর। টরটিলা অল্প তেলে দুপিঠ হালকা ভেজে নাও।

৪। বাকি চিলি সস গরম কর। একটি টরটিলা সসে ডুবিয়েই তুলে বেকিং ট্রেতে রাখ। ৩ টে. চামচ মাংস দিয়ে টরটিলা মুড়িয়ে নাও। এভাবে খুব তাড়াতাড়ি টরটিলা মুড়িয়ে ট্রেতে সাজিয়ে নাও। একসঙ্গে ট্রেতে যতগুলি আসবে ততগুলি দিবে। বাকিগুলো পরে দিবে। রোলের উপরে রেড চিলি সস ঢেলে দাও। উপরে পনির ছিটিয়ে বেক কর। ২৫ মিনিট পরে অথবা পনির সসের সাথে মিশে বুদবুদ উঠলে নামাবে। ধনেপাতা ও অলিভ দিয়ে  সঙ্গে  সঙ্গে গরম এনচিলাদা পরিবেশন কর। এনচিলাদা খুব গরম খেতে হয়।

৫। চিলি সসের পরিবর্তে টমেটো সস এবং গরুর মাংসের পরিবর্তে স্ক্রাম্বলড এগ দিয়েও এনচিলাদা করা যায়।

—————————
সিদ্দিকা কবীর
রান্না খাদ্য পুষ্টি

Category: বাংলা রেসিপি । Bangla Recipe, বিদেশী রান্নাTag: সিদ্দিকা কবীর
Previous Post:রেড চিলি সস
Next Post:স্লিম হওয়ার সিক্রেট

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑