• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নুডলস উইত মিক্সড মিট এন্ড ভেজিটেবল

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » বিদেশী রান্না » নুডলস উইত মিক্সড মিট এন্ড ভেজিটেবল

নুডলস উইত মিক্সড মিট এন্ড ভেজিটেবল

 

নুডলস ৫০০ গ্রাম গরুর মাংস, সিদ্ধ ১০০ গ্রাম
সয়াবিন তেল   বাঁধাকপি ২ কাপ
পেঁয়াজ, কুচি ১/৪ কাপ সয়াসস, লাইট ৩টে. চা.
রসুন, ছেঁচা ১ টে. চা. সাদা গোলমরিচ ১/৪ চা. চা.
আদা, ঝুরি ২ চা. চা. বরবটি ১০০ গ্রাম
চিংড়ি, সিদ্ধ ১০০ গ্রাম কচি পেঁয়াজ, ঝুরি  
মোরগের মাংস, সিদ্ধ ১০০ গ্রাম ধনেপাতা, কুচি  

 

১। নুডলস ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখ।

২। কড়াইয়ে ২ টে. চামচ তেল গরম করে পেঁয়াজ, রসুন ও আদা দিয়ে ৩ মিনিট ভাজ। চিংড়ি এবং মাংস দিয়ে ৪ মিনিট ভাজ। কড়াই থেকে তুলে এমনভাবে রাখ যেন গরম থাকে।

৩। কড়াইয়ে ২ চা চামচ তেলে বাঁধাকপি, সয়াসস, লবণ এবং গোলমরিচ দিয়ে ৩ মিনিট ভাজ। চিংড়ি ও মাংস দিয়ে ঢেকে মৃদু আঁচে গরম রাখ।

৪। ফুটানো লবণ পানিতে বরবটি দিয়ে ৩-৪ মিনিট সিদ্ধ কর। সামান্য সিদ্ধ হবে কিন্তু নরম হবে না। বরবটি তুলে মাংসের সাথে রাখ।

৫। নুডলসের পানি ছাঁক। সসপ্যানে নুডলসের উপর ফুটানো পানি দিয়ে  ৫ মিনিট রেখে পানি ছাঁক। নুডলস অল্প সিদ্ধ না হলে একবার ফুটিয়ে নাও।

৬। কড়াইয়ে ৩ টে. চামচ তেল গরম কর। নুডলস দিয়ে ৪ মিনিট নেড়ে নেড়ে ভাজ। ভাজা হলে পরিবেশনের ডিসে তোল।

৭। সবজি মাংস আবার গরম করে নুডলসের উপরে ছড়িয়ে দাও। ধনেপাতা ছিটিয়ে দাও।

—————————
সিদ্দিকা কবীর
রান্না খাদ্য পুষ্টি

Category: বাংলা রেসিপি । Bangla Recipe, বিদেশী রান্নাTag: সিদ্দিকা কবীর
Previous Post:প্রণস আদোবো
Next Post:ভেজিটেবল সালাদ রোল

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑