• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

প্রণস আদোবো

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » বিদেশী রান্না » প্রণস আদোবো

প্রণস আদোবো

 

চিংড়ি ৩৭৫ গ্রাম তেজপাতা ১ টি
রসুন, মিহি ছেঁচা ৩ কোষ পানি ৩/৪ কাপ
সাদা সিরকা ২১/২ টে. চা মাখন ৩ টে. চা.
গোলমরিচ, গুঁড়া ১/২ চা. চা ময়দা ১ টে. চা.
লবণ ১ চা. চা. ধনেপাতা বা পার্সলি  

 

১। চিংড়ি মাঝারি বা একটু বড় সাইজের বাছাই কর। লেজ ও মাথা রেখে খোসা ছাড়াও। পিঠ চিরে শিরা বের কর।

২। চিংড়ি সসপ্যানে সাজিয়ে রাখ। রসুন, সিরকা, গোলমরিচ, লবন, তেজপাতা এবং পানি একসাথে মিশাও। চিংড়ির উপর ঢেলে দাও। ঢেকে একবার ফুটাও। আঁচ কমিয়ে আরও ৩ মিনিট মৃদু আঁচে রাখ। পানি ছেঁকে চিংড়ি তুলে রাখ।

৩। ফ্রাইপ্যানে ২ টে. চামচ মাখন গালাও। ময়দা মাখনের সাথে মিশাও। বাদামি রং ধরলে সিদ্ধ পানি দিয়ে জোরে ফেট যেন মসৃণ হয়। উনুনে মৃদু আঁচে গরম রাখ।

৪। অন্য ফ্রাইপ্যানে বাকি মাখন গালাও। চিংড়ি দিয়ে কড়া জ্বালে খুব তাড়াতাড়ি নেড়ে নেড়ে ভাজ। পরিবেশনের জন্য গরম পাত্রে তোল। উপরে সস ঢেলে চিংড়ির সাথে সস মাখাও। ধনে বা পার্সলি পাতা ছিটিয়ে দাও।

—————————
সিদ্দিকা কবীর
রান্না খাদ্য পুষ্টি

Category: বাংলা রেসিপি । Bangla Recipe, বিদেশী রান্নাTag: সিদ্দিকা কবীর
Previous Post:চিকেন আদোবো
Next Post:নুডলস উইত মিক্সড মিট এন্ড ভেজিটেবল

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑