• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ফ্রাইড নুডলস

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » বিদেশী রান্না » ফ্রাইড নুডলস

ফ্রাইড নুডলস

 

এগ নুডলস, মিহি ২৫০ গ্রাম কচি পেঁয়াজ, কুচি ৮ টি
রসুন ৩ কোষ চাইনিজ, বাঁধাকপি ১০০ গ্রাম
পেঁয়াজ, বড় ১ টি সয়াসস, ডার্ক ২ টে. চা.
সয়াবিন তেল   চিনি ২ চা. চা.
চিংড়ি, খোসাছাড়ানো ১০০ গ্রাম সাদা গোলমরিচ, গুঁড়া ১/২ চা. চা
শুকনা মরিচ, কুচি ১ টি ডিম ফেটানো ১টি
    পেঁয়াজ বেরেস্তা  

 

১। নুডলস টুকরা করে ১০ মিনিট পানিতে ভিজিয়ে রাখ। পানি ঝরিয়ে ট্রেতে ছড়িয়ে দাও শুকাবার জন্য।

২। রসুন, পেঁয়াজ মিহি কুচি কর। কচি পেঁয়াজ ও বাঁধাকপি ঝুরি কর। সয়াসস, চিনি, লবণ, গোলমরিচ একসাথে মিশাও। ডিম ফেটে রাখ।

৩। কড়াইয়ে ১ টে. চামচ তেল গরম কর। রসুন ও পেঁয়াজ কুচি দিয়ে ভাজ। পেঁয়াজ নরম হলে চিংড়ি ও মাংস দিয়ে ৫ মিনিট ভাজ। কচি পেঁয়াজ ও বাঁধাকপি দিয়ে আরও ৩ মিনিট নেড়ে নেড়ে ভাজ। মিশানো সয়াসস সবজির উপর ঢেলে দাও। নেড়ে নামাও। গরম রাখ।

৪। অন্য একটি কড়াইয়ে ২ টে. চামচ তেল গরম কর। নুডলস দিয়ে কড়া জ্বালে নেড়ে নেড়ে ভাজ। হালকা রং এবং অল্প মচমচে হলে নামিয়ে পরিবেশনের ডিসে নাও। সবজি মাংস আবার গরম করে নুডলসের উপরে রাখ।

৫। কড়াই গরম করে ডিম ঢেলে দাও। কড়াই ঘুরিয়ে ডিম ছড়িয়ে দাও। পাতলা প্যানকেকের মত অমলেট ভাজ। অমলেট তুলে লম্বা ঝুরি করে কাট। নুডলসের উপরে অমলেট ও বেরেস্তা দিয়ে গরম পরিবেশন কর।

—————————
সিদ্দিকা কবীর
রান্না খাদ্য পুষ্টি

Category: বাংলা রেসিপি । Bangla Recipe, বিদেশী রান্নাTag: ইন্দোনেশিয়ান, সিদ্দিকা কবীর
Previous Post:ইন্দোনেশিয়ান ফ্রাইড রাইস
Next Post:সাঁতে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑