• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ইন্দোনেশিয়ান ফ্রাইড রাইস

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » বিদেশী রান্না » ইন্দোনেশিয়ান ফ্রাইড রাইস

ইন্দোনেশিয়ান ফ্রাইড রাইস

 

চিকেন স্টক ৪১/২ কাপ শুকনা মরিচ, গুঁড়া ২ চা. চা.
তেঁতুল ২ চা. চা. গরুর মাংস, ছোট স্লাইস ১০০ গ্রাম
চাল ৩৪৫ গ্রাম সেলারি, স্লাইস ১ স্টক
পেঁয়াজ, কুচি ৩ টি শুকনা মরিচ ১ টি
রসুন, কুচি ৪ কোষ ডিম ২ টি
সয়াবিন তেল ১ টে. চা. লবণ, গোলমরিচ  
টমেটো, স্লাইস ১ টি সয়াসস  
ড্রাই শ্রিম্প পেস্ট ১১/২ চা. চা পেঁয়াজ বেরেস্তা  

 

১। চিকেন স্টক ফুটাও। চাল ধুয়ে স্টকে দাও, তেঁতুল দাও। ১৫ মিনিট অথবা ভাত না হওয়া পর্যন্ত সিদ্ধ কর। ভাতের মাড় ফেলে ঠান্ডা পানিতে ধুয়ে রাখ। তেঁতুল চালের সাথে মিশিয়ে দাও।

২। তেলে পেঁয়াজ, রসুন ভাজ। টমেটো, শ্রিম্প পেস্ট, এবং গুঁড়া মরিচ দিয়ে ২ মিনিট ভাজ। মাংস, লবণ, গোলমরিচ দিয়ে ৩-৪ মিনিট নেড়ে নেড়ে ভাজ। সেলারি ও মরিচের কুচি দিয়ে আরও ২ মিনিট ভাজ।

৩। কড়াইয়ে অল্প তেল গরম করে ডিম অমলেট কর। ডিম প্যানকেকের মত ছড়িয়ে দেবে। অমলেট ঝুরি করে মাংসের সাথে মিশাও।

৪। কড়াইয়ে ২ টে. চামচ তেল দাও। ভাত দিয়ে ৫ মিনিট নেড়ে নেড়ে ভাজ। মাংস দিয়ে নেড়ে আরও লবণ, গোলমরিচ, সামান্য সয়াসস দিয়ে নেড়ে নেড়ে নামাও। ডিসে ফ্রাইড রাইসের উপরে বেরেস্তা ছিটিয়ে দিয়ে পরিবেশন কর।

—————————
সিদ্দিকা কবীর
রান্না খাদ্য পুষ্টি

Category: বাংলা রেসিপি । Bangla Recipe, বিদেশী রান্নাTag: ইন্দোনেশিয়ান, সিদ্দিকা কবীর
Previous Post:বালিনীজ নুডলস উইত চিকেন ইন কোকোনাট সস
Next Post:ফ্রাইড নুডলস

Reader Interactions

Comments

  1. Shakib Ahmed Raaz

    October 3, 2012 at 9:07 am

    chiken stock ki?

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑