• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ডামপলিঙ

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » বিদেশী রান্না » ডামপলিঙ

পেস্ট্রি:
ময়দা ২ কাপ
লবণ ১ চা. চা.
পানি ৩/৪ কাপ

সস:
সয়াসস ১ টে. চা.
তিলের তেল ১ টে. চা.
সিরকা, লাল ১ টে. চা.
লবণ ১ চা. চা.

ফিলিং:
মাংসের কিমা ১ কাপ
স্বাদলবণ (ইচ্ছা) ১/৮ চা. চা.
চিংড়ি মাছ, কুচি ১/২ কাপ
গোলমরিচ ১/৮ চা. চা.
বাঁধাকপি বা ১ কাপ
পেঁয়াজ, মিহিকুচি ১ টে. চা.
পালংশাক ১ কাপ
রসুন, ছেঁচা ১/২ চা. চা.
আদা, কুচি ১/৪ চা. চা.

১। পেস্ট্রির জন্য ময়দায় লবন ও পানি দিয়ে মথ ১০ মিনিট ঢেকে রাখ।
২। ফিলিং এর কিমা, চিংড়ি, শাক ও সব মসলা একসঙ্গে মিশাও। সসের উপকরণ একসঙ্গে করে কিমায় দিয়ে মিশাও।
৩। পিঁড়িতে ময়দা ছিটিয়ে পেষ্ট্রি পাতলা করে বেল। ৫ সে.মি. ব্যাসের বিস্কুটের নক্সা দিয়ে কাট। এক চা চামচ কিমার পুর দিয়ে একধারে উল্টে কিমা ঢেকে দাও। ভালভাবে চেপে মুখ বদ্ধ কর।
৪। হাঁড়িতে ৮ কাপ পানি ফুটাও। ডাম্পলিঙ ফুটানো পানিতে আস্তে ছাড়। ডাম্পলিঙ ভেসে উঠলে ১ থেকে দেড় কাপ ঠান্ডা পানি দাও। পানি ফুটে উঠার পর ডাম্পলিঙ আবার ভেসে উঠলে নামাও।
৫। ডাম্পলিঙ সালাদের সঙ্গে, চায়ের সঙ্গে অথবা সুপে দিয়ে পরিবেশন কর।

—————————–
সিদ্দিকা কবীর
রান্না খাদ্য পুষ্টি

Category: বাংলা রেসিপি । Bangla Recipe, বিদেশী রান্নাTag: সিদ্দিকা কবীর
Previous Post:ওনটান
Next Post:স্প্রিং রোল

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑