• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ম্যাকারনি সালাদ

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » শাক সবজি ফল » ম্যাকারনি সালাদ

ম্যাকারনি সালাদ

উপকরণ: ম্যাকারনি ১ পাউন্ড, সেদ্ধ ডিম ২টি, সেদ্ধ করা মাংস ১ কাপ, আলু সেদ্ধ ১টি, পনির (চিজ) আধা কাপ, মেয়নেজ ২ টেবিল চামচ, মাখন ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, সরিষা বাটা ১ টেবিল চামচ, হট সস ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো।

প্রণালী: একটি বড় আকারের সসপ্যানে পরিমাণমতো পানিতে ১ চা চামচ লবণ দিয়ে তাতে ম্যাকারনি সেদ্ধ করে পানি ঝরাতে দিন। এবার অন্য একটি ফ্রাইপ্যানে মাখন দিয়ে তাতে পেঁয়াজ, মাংস ও সরিষা বাটা দিয়ে ভেজে নিন। ডিম ও আলু টুকরো করে হালকা ভেজে নিন। একটি বড় পাত্রে সব উপকরণ মিশিয়ে হট সসসহ পরিবেশন করুন।

শাহানা পারভীন
সূত্র: দৈনিক প্রথম আলো, অক্টোবর ২০, ২০০৯

Category: বাংলা রেসিপি । Bangla Recipe, শাক সবজি ফলTag: শাহানা পারভীন
Previous Post:চপসোয়ে
Next Post:চাওমিন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑