• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সবজির কাটলেট

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » শাক সবজি ফল » সবজির কাটলেট

সবজির কাটলেট

উপকরণ : গোল মরিচ গুঁড়ো আধা চা চামচ, শুকনা মরিচ গুঁড়া আদা, চা চামচ, ভাজা জিরার গুঁড়ো ১ চা চামচ, দারুচিনি গুঁড়ো আধা চা চামচ, সিরকা ১ টেবিল চামচ, আদা বাটা আধা চা চামচ,. স্বাদ লবণ আধা চা চামচ, চিনি ১ চা চামচ, পেঁয়াজ কুচি ৪ টেবিল চামচ, কাঁচা মরিচ ৪টি, তেজপাতা ১টি, ডিম ফেটানো ১টি, বিস্কুটের গুঁড়ো ১ কাপ, মাখন ৫০ গ্রাম, তেল ১ টেবিল চামচ।

সবজি : ফুল কপি, গাজর, মটরশুটি, আলু, পালংশাক, পেঁপে, আলু, কাঁচা কলা।

প্রণালী : ১. পেঁয়াজ, কাঁচা মরিচ, তেজপাতা, হাই পাওয়ারে গরম তেলে ২-৩ মিনিট ভাজুন, মিশ্রণটি পাটায় বা মিক্সিতে বেটে নিন। সবজি ৪-৫ রকমের মিলিয়ে এক কেজির মত নিন। ২. সবজিগুলো অটো কুক বা মাইক্রো পাওয়ারে ৬ মিনিট আধা সেদ্ধ করুন। সবজি নামিয়ে চটকে নিন। এখন ডিম ও বিস্কুটের গুঁড়ো, ১ টেবিল চামচ লবণ ও সব উপকরণ সবজির সাথে মিলিয়ে নিন। সবজি দিয়ে কাটলেট তৈরি করুন। ৩. কাটলেটে ডিম মাখিয়ে বিস্কুটের গুঁড়োয় গড়িয়ে ১০ মিনিট ফ্রিজে রাখুন। ৪. হাই পাওয়ারে প্রতি ৬টি কাটলেট ৬ মিনিট রান্না করুন। গরম গরম পরিবেশন করুন।

সূত্র: দৈনিক ইত্তেফাক, জুলাই ২১, ২০০৯

Category: বাংলা রেসিপি । Bangla Recipe, শাক সবজি ফল
Previous Post:কাঁঠালের বিচি শুঁটকি
Next Post:মাংস আচার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑