• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কাঁঠালের বিচি শুঁটকি

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » মাছ » কাঁঠালের বিচি শুঁটকি

কাঁঠালের বিচি শুঁটকি

উপকরণঃ কাঁঠালের বিচি আধা কাপ, শুঁটকি মাছ ১ কাপ, রসুন কাটা আধা কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, রসুন বাটা আধা চা চামচ, মরিচের গুঁড়া ১ চা চামচ, হলুদ সামান্য, কাঁচামরিচ ফালি ৪-৫টি, তেল আধা কাপ, লবণ স্বাদ অনুসারে, জিরার গুঁড়া ১ চা চামচ, ধনে গুঁড়া আধা চা চামচ।

প্রণালীঃ শুঁটকি মাছ গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। কাঁঠালের বিচি ঘষে পরিষ্কার করে নিতে হবে। এবার কড়াইয়ে তেল দিয়ে রসুন কুচি দিয়ে একটু নেড়েচেড়ে পেঁয়াজ কুচি দিয়ে একে একে সব মসলা দিয়ে কষিয়ে শুঁটকি ও বিচি দিয়ে কষাতে হবে। খুব ভালো করে দুবার কষিয়ে তেলের ওপর উঠলে নামিয়ে নিতে হবে।

সূত্র: দৈনিক প্রথম আলো, জুলাই ২১, ২০০৯

Category: বাংলা রেসিপি । Bangla Recipe, মাছ
Previous Post:কাঁঠালের বিচি মুরগি
Next Post:সবজির কাটলেট

Reader Interactions

Comments

  1. shanta

    April 26, 2010 at 11:24 pm

    sometimes we need to change our menu by preparing this type of different food..it is really delicious.thanks

    Reply
  2. Romi Dey

    July 15, 2019 at 7:28 pm

    কাঁঠালের বিচি দিয়ে শুঁটকি রান্না করে খেলাম। দারুন মজা। স্বাদ এখনো মুখে লেগে আছে।
    ধন্যবাদ রেসিপির জন্য।

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑