• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

প্রন আদাবো

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » বিদেশী রান্না » প্রন আদাবো

প্রন আদাবো
ফিলিপিনসের খাবার

উপকরণঃ বড় সাইজের চিংড়ি আধা কেজি, কুচি করে করা রসুন ১ চা চামচ, সাদা গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, সাদা সিরকা ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, চিনি ২ চা চামচ, সয়াসস ১ টেবিল চামচ, গারলিক সস ১ টেবিল চামচ, ময়দা ১ টেবিল চামচ, পার্সলে পাতা ১ ছড়া, মাখন ৫০ গ্রাম।

প্রণালীঃ চিংড়ি লেজ ও মাথা রেখে খোসা ছাড়িয়ে পিঠের দিক অল্প চিরে শিরা বের করতে হবে। সিরকা, গোলমরিচ, লবণ, চিনি ১ কাপ পানিতে মিশিয়ে চিংড়িতে দিয়ে ৫ মিনিট ফুটিয়ে চুলা থেকে নামিয়ে আরও ৫-৭ মিনিট রেখে পানি থেকে চিংড়ি উঠিয়ে রাখতে হবে। সসের জন্য প্যানে ১ টেবিল চামচ মাখন গলিয়ে ময়দা মৃদু আঁচে বাদামি রং করে ভেজে অল্প অল্প করে চিংড়ি সেদ্ধ পানি মেশাতে হবে। ফ্রাইপ্যানে বাকি মাখন গলিয়ে রসুন দিয়ে ভেজে চিংড়ি দিয়ে বেশি জ্বালে ২ মিনিট ভেজে সয়াসস দিয়ে চুলা থেকে নামিয়ে সস মেশাতে হবে। পরিবেশন পাত্রে প্রন আদাবো ঢেলে সাদা গোলমরিচ গুঁড়া ও পার্সলে পাতা ছিটিয়ে দিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।

সূত্রঃ প্রথম আলো, জুলাই ১৪, ২০০৯

Category: বাংলা রেসিপি । Bangla Recipe, বিদেশী রান্না
Previous Post:প্রড প্রিউ ওয়ান চাং – থাই সুইট অ্যান্ড সাওয়ার প্রন
Next Post:টম ইয়াম কুন – হট অ্যান্ড সাওয়ার প্রণ স্যুপ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑