• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

প্রড প্রিউ ওয়ান চাং – থাই সুইট অ্যান্ড সাওয়ার প্রন

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » বিদেশী রান্না » প্রড প্রিউ ওয়ান চাং – থাই সুইট অ্যান্ড সাওয়ার প্রন

প্রড প্রিউ ওয়ান চাং
[থাই সুইট অ্যান্ড সাওয়ার প্রন]
থাই খাবার

উপকরণঃ চিংড়ি ৫০০ গ্রাম, পেঁয়াজ পাতা ১ আঁটি, লেবুর রস ২ টেবিল চামচ, সয়াবিন তেল ৫ টেবিল চামচ, শসা ১টি, টমেটো ১টি, লাল, সবুজ কাঁচা মরিচ ৩-৪টি, স্বাদ লবণ ১ চা চামচ, লবণ পরিমাণমতো, চিনি ৩ চা চামচ, আনারস অল্প পরিমাণ, চিলি সস আধা কাপ, টমেটো সস আধা কাপ, ফিশ সস ২ টেবিল চামচ, সিজলিং সস ১ টেবিল চামচ, উস্টার সস ১ টেবিল চামচ, সাদা গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, পেঁয়াজ ২টি, স্টক ১ কাপ।

প্রণালীঃ চিংড়ির লেজ রেখে মাথা ও খোসা বাদ দিয়ে পরিষ্কার করে রাখতে হবে। পেঁয়াজ পাতা, পেঁয়াজ, শসা, টমেটো, আনারস, কাঁচামরিচ চারকোণা করে কেটে নিতে হবে। তেল গরম করে চিংড়ি দিয়ে ২-৩ মিনিট ভেজে সব সবজি দিয়ে কিছুক্ষণ ভেজে পর্যায়ক্রমে বাকি উপকরণ দিয়ে স্টক দিতে হবে। গাঢ় হলে নামাতে হবে।

সূত্রঃ প্রথম আলো, জুলাই ১৪, ২০০৯

Category: বাংলা রেসিপি । Bangla Recipe, বিদেশী রান্না
Previous Post:রজবেল-জামবেরি – রাইস উইথ শ্রিম্প
Next Post:প্রন আদাবো

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑