• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ডিম লাচ্ছা সেমাইয়ের জাফরানি জরদা

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » বিশেষ দিনের রান্না » ঈদ উল ফিতর » ডিম লাচ্ছা সেমাইয়ের জাফরানি জরদা

উপকরণ: বড় ডিম ৪টা, লাচ্ছা সেমাই ২৫০ গ্রাম, কনডেন্সড মিল্ক ১ টিন, ঘি আধা কাপ, জাফরান ১ চা চামচ, গোলাপজল ১ টেঃ চামচ, এলাচ গুঁড়া আধা চা চামচ, কিসমিস ২ টেঃ চামচ, পেস্তাবাদাম কুচি ২ টেঃ চামচ, পানি ১ টেঃ চামচ।

প্রণালী: পানি, গোলাপজল ও জাফরান মিশিয়ে ঢেকে রাখতে হবে। ডিম কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে কনডেন্সড মিল্ক, এলাচ গুঁড়া, জাফরান মিশ্রিত গোলাপজল মিশিয়ে রাখতে হবে। লাচ্ছা সেমাই হাতে ভেঙে ঘি দিয়ে মাঝারি জ্বালে কিছুক্ষণ ভেজে ডিমের মিশ্রণ ওপর থেকে ঢালতে হবে, আর অনবরত নাড়তে হবে। ঝরঝরা হলে কিসমিস, পেস্তাবাদাম কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামাতে হবে।

সিতারা ফেরদৌস
সূত্রঃ দৈনিক প্রথম আলো, সেপ্টেম্বর ২৩, ২০০৮

Category: ঈদ উল ফিতর, বাংলা রেসিপি । Bangla Recipe
Previous Post:শাহি রেজালা
Next Post:মোরগের কোরমা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑