• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মোরগ-ই-নুরজাহানী

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » বিশেষ দিনের রান্না » ঈদ উল ফিতর » মোরগ-ই-নুরজাহানী

মোরগ-ই-নুরজাহানী

উপকরণ : হাড় ছাড়া মুরগির মাংস ৪০০ গ্রাম, পেঁয়াজ ২০০ গ্রাম, চারমগাজ ১০০ গ্রাম, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ২ টেবিল চামচ, নারকেল বাটা ২ টেবিল চামচ, কাজুবাদাম কুচি ২০০ গ্রাম, খসখস ৫০ গ্রাম, ক্রিম ২০ গ্রাম, সাদা গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, গরম মসলা ১০ গ্রাম, ধনেপাতা কুচি ১০ গ্রাম, শুকনোমরিচ গুঁড়া আধা চা চামচ, সয়াবিন তেল ১৫০ গ্রাম, কাঁচামরিচ কুচি ২টি ও লবণ পরিমাণমতো।

প্রণালী : মুরগির মাংসগুলো ছোট ছোট টুকরা করে নিন। কড়াইতে তেল দিন। তেল গরম হয়ে এলে মাংসগুলো লাল লাল করে ভেজে নিন। ভাজা মাংস অন্য একটা পাত্রে তুলে রাখুন। বাকি তেলে আদা বাটা, রসুন বাটা, নারকেল বাটা, চারমগাজ, খসখস, সাদা গোলমরিচ গুঁড়া, গরম মসলা, শুকনোমরিচ গুঁড়া দিয়ে নাড়তে থাকুন। মসলা ভালোভাবে কসানো হয়ে গেলে ভাজা মাংস দিন। নেড়েচেড়ে ৪-৫ মিনিট রান্না করুন মাংস মাখা মাখা হয়ে এলে উপরে ক্রিম ও কাজুবাদাম কুচি দিয়ে নামিযে ফেলুন। পরিবেশনের আগে উপরে ধনিয়াপাতা এবং কাঁচামরিচ কুচি দিয়ে পরিবেশন করুন।

Category: ঈদ উল ফিতর, বাংলা রেসিপি । Bangla Recipe
Previous Post:সুলতান-ই-সামুন্দর
Next Post:কাচ্চি বিরিয়ানি

Reader Interactions

Comments

  1. Bondhonheen

    September 12, 2010 at 1:13 am

    চারমগাজ জিনিসটা কি?

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑