• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মাছের ডিম-শাপলার তরকারি

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » জলখাবার » মাছের ডিম-শাপলার তরকারি

উপকরণঃ শাপলা ২ কাপ, রুই বা ইলিশ মাছের ডিম ১টি, পেঁয়াজ কুচি ১ কাপ, কাঁচা মরিচ ৪টি, আদা বাটা দেড় চা চামচ, রসুন বাটা দেড় চা চামচ, জিরা বাটা ১ চা চামচ, নারকেল দুধ ১ কাপ, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, লবণ পরিমাণমতো, চিনি সামান্য, তেল ৫০০ মিলিলিটার।

প্রণালীঃ রুই অথবা ইলিশ মাছের ডিমের সঙ্গে আধাকাপ পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, আধা চা চামচ রসুন বাটা, আধা চা চামচ আদা বাটা, লবণ দিয়ে মাখিয়ে বড়া বানিয়ে ডুবোতেলে ভাজতে হবে। এবার কড়াইতে ৪ টে· চামচ তেল দেওয়ার পর বাকি পেঁয়াজ দিয়ে একটু লাল হলে বাকি মসলা দিয়ে কষানোর পর শাপলা দিয়ে কষাতে হবে। এবার নারকেলের দুধ দিতে হবে। বলক উঠলে মাছের বড়া দিয়ে মাখা মাখা হলে চিনি দিয়ে নামিয়ে নিতে হবে।

সূত্রঃ দৈনিক প্রথম আলো, আগস্ট ০৫, ২০০৮

Category: জলখাবার, বাংলা রেসিপি । Bangla Recipe
Previous Post:সরষে-হেলেঞ্চায় মুগডাল
Next Post:কচুর লতিতে ইলিশ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑