• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ইলিশের ডিমের দোপেয়াজা

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » মাছ » ইলিশের ডিমের দোপেয়াজা

উপকরণঃ

  1. ইলিশের ডিম ছোট করে কাটা ১ কাপ,
  2. ইলিশের মাথা ছোট করে কাটা ১ কাপ,
  3. পিঁয়াজ কুচি ২ কাপ,
  4. আদা বাটা ১ চা চামচ,
  5. জিরা বাটা আধা চা চামচ,
  6. হলুদগুড়া ১ চা চামচ,
  7. মরিচগুড়া আধা চা চামচ,
  8. টমেটোর সস ৪ টেবিল চামচ,
  9. কাঁচা মরিচ ফালি ৪-৫টি,
  10. লবণ পরিমাণমতো,
  11. চিনি ১ চা চামচ,
  12. তেল ১ কাপ,
  13. কাঁচামরিচ ৪-৫টি।

প্রণালীঃ

  1. তেল গরম করে পিঁয়াজ ভাজতে হবে।
  2. পিঁয়াজ ঘিয়া রং হলে অর্ধেক উঠিয়ে রাখতে হবে।
  3. বাকি পিঁয়াজের সঙ্গে বাটা মসলা, গুড়া মসলা ও লবণ দিয়ে মসলা কিছুক্ষণ কষিয়ে, টমেটোর সস দিয়ে আরও কষিয়ে মাছের মাথা ও ডিম দিয়ে কিছুক্ষণ ভুনে পানি দিতে হবে।
  4. ফুটে উঠলে চিনি, ভাজা পিঁয়াজ, কাঁচা মরিচ দিয়ে তেল ওপরে এলে নামাতে হবে।

উত্সঃ দৈনিক প্রথম আলো, জুলাই ১৭, ২০০৭

Category: বাংলা রেসিপি । Bangla Recipe, মাছ
Previous Post:আদার রসে সবজি-ইলিশ ভাজা
Next Post:কাঁঠালের বিচি দিয়ে মোরগ ভুনা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑