• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কমলালেবুর পুডিং

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » টক ঝাল মিষ্টি » কমলালেবুর পুডিং

উপকরণঃ

  1. পাউরুটির শুধু সাদা অংশটা – ১৫০ গ্রাম
  2. বড় কমলালেবু – ২ টো
  3. মাখন – ৭৫ গ্রাম
  4. ডিমের  কুসুম – ৪ টে
  5. কমলালেবুর মার্মালেড – ৫ টেবিল চামচ
  6. ব্রাউন সুগার – ৭৫ গ্রাম
  7. ময়দা – ৭৫ গ্রাম 
  8. বেকিং পাউডার – ১/৪ চা চামচ
  9. কিসমিস – ৭৫ গ্রাম
  10. মনক্কা – ৭৫ গ্রাম
  11. চেরি – ৭৫  গ্রাম
  12. কমলালেবুর খোসা কোরানো – ১/৪ চা চামচ  

প্রণালীঃ

  1. রুটি ছোটো ছোটো চৌকো টুকরো করে একটা পাত্রে রাখুন।
  2. কমলালেবুর খোসা কুরিয়ে নিন ১/৪ চা  চামচ।
  3. এবারে কমলালেবুর রস করে নিন।
  4. অন্তত ৮ টেবিল চামচ লাগবে, কম হলে জল মিলিয়ে নেবেন। 
  5. কমলার রস এবং মার্মালেড গরম করে রুটির টুকরোতে ঢেলে দিন।
  6. ১০ মিনিট ভিজতে দিন। মাখন,  কমলালেবুর কোরানো খোসা, চিনি- একত্রে ফেটিয়ে নিন ভাল করে।
  7. এবারে ময়দা, ডিম, বেকিং  পাউডার, কিসমিস, মনক্কা, চেরি সব একে একে চিনি মাখনের মিশ্রণে মেশান।
  8. সবশেষে রুটি এবং  মার্মালেডের মিশ্রণে মিশিয়ে নিন।
  9. এবার বেকিং টিন তৈলাক্ত করে নিয়ে মিশ্রনটি তাতে ঢালুন।
  10. এবারে  দু ঘন্টা ধরে ভাপে রাখুন। খুব বেশি আগুনের তাপে রাখবেন না। ঢিমে আঁচে রাখুন।
Category: টক ঝাল মিষ্টি, বাংলা রেসিপি । Bangla Recipe
Previous Post:পাউরুটির পায়েস
Next Post:ভ্যানিলা আইসক্রিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑