• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ভাপা সন্দেশ

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » টক ঝাল মিষ্টি » ভাপা সন্দেশ

উপকরণঃ

  1. ছানা ২৫০ গ্রাম
  2. ঘন ক্ষীর ২৫০ গ্রাম
  3. কিশমিশ ২৫ গ্রাম
  4. গুঁড়ো চিনি ১ কাপ
  5. পেস্তা বাদামের  কুচি – ইচ্ছে মতন
  6. গোলাপ জল ৩-৪ ফোঁটা     

প্রণালীঃ

  1. ছানা বেটে, ঘন ক্ষীর, চিনি, ছানা এক সঙ্গে খুব ভাল করে মাখুন।
  2. এতে কিশমিশ মেশান। 
  3. এবারে একটা কানা-উঁচু পাত্রে ছানাটা সমান করে ঢালুন।
  4. এক ইঞ্চি পুরু থাকে যেন মিশ্রণটা।
  5. একটা  ডেকচিতে জল দিয়ে তার মুখে সন্দেশের পাত্রটি বসিয়ে কম আঁচে ভাপান।
  6. যে ডেকচিতে জল দিয়েছেন,  সন্দেশের পাত্রটি তার কানায় কানায় বসা চাই, নয়তো বাষ্প বেরিয়ে যাবে।
  7. এবার সন্দেশের পাত্রটার মুখেও  হালকা ঢাকনা দিন। ভারী ঢাকনা দিলে জল বেরোবার সম্ভাবনা রয়েছে।
  8. এক থেকে দেড় ঘন্টা ভাপাতে হবে। 
  9. যদি কোনও কারণে সন্দেশ থেকে জল বেরোয়, সেটা ফেলে দেবেন।
  10. সন্দেশ ঠান্ডা হলে ওপরে পেস্তা বাদামের  কুচি, গোলাপ জলে দিয়ে চৌকো করে কেটে সুন্দর করে বসিয়ে সাজান।
Category: টক ঝাল মিষ্টি, বাংলা রেসিপি । Bangla Recipe
Previous Post:রসগোল্লা
Next Post:মালপো

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑