• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আপেল পনির

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » শাক সবজি ফল » আপেল পনির

উপকরণঃ

  1. পনির – ২০০
  2. টোম্যাটো – ১ টা
  3. পেঁয়াজ – ১টা সরু করে কুচোনো
  4. আদাকুচি – সামান্য 
  5. কাঁচালঙ্কা – ১ টা কুচোনো
  6. রসুন – ৪ কোয়া কুচোনো
  7. ক্যাপসিকাম – ১ টা
  8. আপেল – ১টা
  9. চিনি –  ১/২ চা চামচ
  10. লেবুর রস – ২ চা চামচ
  11. কাজু বাদাম – ১০/১২ টা
  12. মাখন – ১ চা চামচ
  13. সাদা তেল – ১ টেবিল চামচ
  14. নুন – স্বাদমতো     

প্রণালীঃ

  1. পনির ছোটো চৌকো করে কাটুন।
  2. কাজু টুকরো করে নিন।
  3. ক্যাপসিকাম, টোম্যাটো সরু লম্বাভাবে  কুচিয়ে নিন।
  4. আপেল খোসা ছাড়িয়ে কুরিয়ে নিন।
  5. কড়াইতে তেল দিয়ে রসুন, লঙ্কা কুচি দিন।
  6. একটু  নাড়াচাড়া করে বাকি সবজি দিন।
  7. সবজি একটু নরম হলে, কাজু ও আপেল দিন।
  8. আন্দাজমতো নুন,  চিনি দিন ১ টেবিল চামচ জল দিন।
  9. পনীরের টুকরো দিন।
  10. মাখা মাখা হলে লেবুর রস, মাখন দিয়ে  নামান।
Category: বাংলা রেসিপি । Bangla Recipe, শাক সবজি ফল
Previous Post:বাবা গানুশ
Next Post:পনির টিক্কা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑