• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ধোকার ডালনা

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » শাক সবজি ফল » ধোকার ডালনা

উপকরণঃ

ধোকার মশলা

  1. ছোলার ডাল – ১০০ গ্রাম (সারা রাত ভিজিয়ে পরের দিন সকালে জল  ঝরিয়ে বেটে নিন)
  2. লঙ্কার গুঁড়ো, জিরে, গরম মশলা – প্রতিটা ১/২ চা চামচ
  3. তেল –  পরিমাণমতো

ডালনার মশলা

  1. তেজপাতা – ৩/৪ টি
  2. জিরে – ১ চামচ ধনে গুঁড়ো,
  3. লঙ্কার গুঁড়ো  – ১/ ২ চা চামচ
  4. হলুদের গুঁড়ো – ১/৪ চা চামচ
  5. নুন – আন্দাজমতো
  6. চিনি – আন্দাজমতো
  7. তেল –  পরিমাণ অনুযায়ী       

প্রণালীঃ

  1. ডাল বাটার সঙ্গে লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা, পরিমাণমতো নুন ও চিনি  ভালো করে মিশিয়ে নিন।
  2. কড়াইতে বড় এক চামচ তেল দিন। জিরে ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া  করুন।
  3. এবার ডাল বাটার মিশ্রণটি তেলের মধ্যে দিয়ে অল্পক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিন।
  4. এবার একটা  থালায় ঢেলে নিন।
  5. হাতে অল্প জল লাগিয়ে হাত দিয়ে সেটিকে বেশ করে চেপে বসিয়ে নিন। এরপর ছুরি  দিয়ে বরফির মত কেটে রাখুন।
  6. আবার কড়াইতে তেল দিন। তেল গরম হলে এই বরফিগুলি আরেকবার  লাল করে ভেজে তুলে নিন।
  7. তেলে জিরে আর তেজপাতা ফোড়ন দিন। এরপর লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো,  জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো অল্প জলের মধ্যে নিয়ে পেস্ট তৈরি করুন।
  8. পেস্টটি তেলে দিয়ে নাড়াচাড়া  করে জল দিন।
  9. দেখবেন বেশি জল যেন না হয়ে যায়।
  10. এরপর পরিমণমতো নুন ও মিষ্টি দিন।
  11. ধোকাগুলো  দিয়ে ১ থেকে দেড় মিনিট রান্না করুন।
  12. নামিয়ে ওপরে গরম মশলা ছড়িয়ে পরিবেশন করুন।
Category: বাংলা রেসিপি । Bangla Recipe, শাক সবজি ফল
Previous Post:নারকেল দুধ সহ ডাল
Next Post:ধনেপাতার চাটনি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑