• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কমলালেবু দিয়ে মুগডাল

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » শাক সবজি ফল » কমলালেবু দিয়ে মুগডাল

উপকরণঃ

  1. মুগডাল – ১০০ গ্রাম
  2. ছানা ডুমো ডুমো করে কাটা – ৫০ গ্রাম
  3. আলু ডুমো করে কাটা – ২  টো
  4. কমলালেবু – ১টি (প্রতিটা কোয়ার ছাল ছাড়িয়ে বিচি ফেলে নেবেন)
  5. ঘি বা সাদা তেল – ২  টেবিল চামচ
  6. নুন, মিষ্টি – আন্দাজমতো
  7. আদা কুচি – ১/২ চা চামচ
  8. কাঁচালঙ্কা – ৬/৭ টা  (সামান্য চিরে নেবেন)
  9. ছোটো এলাচ – ২/৩ টে
  10. দারচিনি – ২/৩ টুকরো
  11. জিরে,  মৌরি – ১/৪  চা চামচ
  12. শুকনোলঙ্কা – ২ টি
  13. তেজপাতা – ২ টি  

প্রণালীঃ

  1. মুগডাল হালকা করে ভেজে নেবেন।
  2. আলুর টুকরো ভেজে তুলে রাখুন।
  3. ছানার টুকরোও সামান্য ভেজে  নিন।
  4. আন্দাজমতো নুন দিয়ে তেল চড়ান।
  5. ডাল আধসিদ্ধ হলে আলুর ভাজা টুকরো দিন।
  6. আলু ও ডাল  সিদ্ধ হলে নামিয়ে রাখুন।
  7. তেল অথবা ঘি চড়ান।
  8. গরম হলে এতে তেজপাতা, জিরে, মৌরি, শুকনো  লঙ্কা, আদা কুচি, থেঁতো করা এলাচ, দারচিনি দিন।
  9. সুগন্ধ বেরোলে ডাল ঢেলে দিন। স্বাদ অনুযায়ী  চিনি দিন।
  10. ফুটে উঠলে কমলালেবুর কোয়া আর ভাজা ছানার টুকরো দিন।
  11. কাঁচালঙ্কা দিন।
  12. ঢাকা দিয়ে  ২/৩ মিনিট ফুটিয়ে নামিয়ে নিন।
Category: বাংলা রেসিপি । Bangla Recipe, শাক সবজি ফল
Previous Post:ডাল সুক্তো
Next Post:সবজি কাবাব

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑