• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বেগুনের বিরিঞ্চি

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » শাক সবজি ফল » বেগুনের বিরিঞ্চি

উপকরণঃ

  1. বড় বেগুন – ১ টা
  2. কাঁচালংকা – ২/৩টে
  3. রসুন – ৩/৪ কোয়া
  4. পেঁয়াজ – ১ টা কুচোনো 
  5. ধনেপাতা কুচোনো – ১ আঁটি
  6. টোম্যাটো – ২ টো ছোটো টুকরো করা
  7. সরষের তেল – ২ টেবিল চামচ 
  8. ডিম – ১টা
  9. চিনি – সামান্য
  10. নুন – আন্দাজমতো   

প্রণালীঃ

  1. বেগুনের গায়ে ফুটো করে আস্ত কাঁচালঙ্কা আর রসুন কোয়া ঢুকিয়ে দিন।
  2. সামান্য তেল হাতে নিয়ে  বেগুনের গায়ে মাখান।
  3. সরাসরি আগুনে পোড়াতে হবে অথবা চাটুর ওপরে রেখে উলটে পালটে পোড়াতে হবে। 
  4. যখন বেগুন পুরো চুপসে যাবে এবং কালো হবে তখন ঠাণ্ডা জলে ভিজিয়ে পোড়া খোসা ছাড়িয়ে নিন।
  5. এবারে  তেল গরম হলে পেঁয়াজ হালকা ভেজে বেগুন দিন, নুন ও ধনেপাতা দিন।
  6. খুব ভালো করে নাড়াচাড়া করে  টোম্যাটো দিন।
  7. ডিমটা সামান্য ফেটিয়ে নিয়ে এরমধ্যে দিয়ে দিন।
  8. ভালো করে নাড়াচাড়া করুন যাতে  ডিমটা মিশে যায়।
  9. বেশ মাখামাখা হলে নামান।
Category: বাংলা রেসিপি । Bangla Recipe, শাক সবজি ফল
Previous Post:আম দিয়ে ছোলার ডাল
Next Post:ডাল সুক্তো

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑