• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ফুলকপির দম

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » শাক সবজি ফল » ফুলকপির দম

উপকরণঃ

  1. মাঝারি সাইজের ফুলকপি – ১ টা
  2. কাজুবাদাম বাটা – ১০০ গ্রাম
  3. পেঁয়াজ বাটা – ২ টো 
  4. ছোটো এলাচ – ৪/৫ টা
  5. খোয়া – ৫০ গ্রাম
  6. ক্রিম – ৫০ গ্রাম
  7. কাঁচালঙ্কা কুচোনো – ২ টি
  8. জিরের গুঁড়ো – ১ চা চামচ
  9. সাদা তেল – ৩ টেবিল চামচ
  10. গরমমশলা – ১ চা চামচ
  11. নুন – আন্দাজমতো
  12. জল –  ১ টেবিল চামচ
  13. চিজ – ১ কিউব  

প্রণালীঃ

  1. ফুলকপির গোড়া ও পাতা বাদ দিয়ে জলে সামান্য নুন দিয়ে কপিটা একটু ভাপিয়ে নিয়ে জল  ঝরিয়ে রাখুন।
  2. তেল গরম হলে ঢিমে আঁচে কপিটা সামান্য লালচে করে ভেজে তেল থেকে তুলে রাখুন।
  3. আবার  তেল গরম করে তাতে ছোটো এলাচ দিন একটু নেড়ে পেঁয়াজবাটা দিন।
  4. সামান্য রং ধরতে আরম্ভ করলে লঙ্কার  কুচি, নুন, জিরের গুঁড়ো দিন।
  5. কাজু বাদাম বাটা ও ক্রিম দিয়ে নাড়তে থাকুন যতক্ষণ শুকিয়ে  আসে এবারে খোয়া হাতে ভেঙে ঝুরো ঝুরো করে কড়ায় দিন।
  6. এক টেবিল চামচ জল দিয়ে সমস্ত জিনিসটা  ভাল করে মিশিয়ে নামান।
  7. এবারে ফুলকপিটা একটা তৈলাক্ত পাত্রে বসিয়ে মশলা যেটা তৈরি করেছেন সেটা  ফুলকপির ওপরে ঢেলে দিন।
  8. ওপরে গরমমশলা ঝরিয়ে দিন।
  9. ইচ্ছে হলে কোরানো চিজ দিতে পারেন, তবে  আবশ্যিক নয়।
  10. ওভেনে ৫ মিনিট বেক করে নিন।
  11. ফুলকপির দম তৈরি।
Category: বাংলা রেসিপি । Bangla Recipe, শাক সবজি ফল
Previous Post:কাঁচাকলার কারি
Next Post:সবজি কারি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑