• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ডিম পালং বেক

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » জলখাবার » ডিম পালং বেক

উপকরণঃ

  1. পালং – ৫০০ গ্রাম
  2. মাখন – ২৫ গ্রাম
  3. ডিম – ৪টে
  4. কোরানো চিজ – ৬ টেবিল চামচ
  5. হোয়াইট সস – ১/২ কাপ
  6. ময়দা – ২ টেবিল চামচ
  7. নুন, গোলমরিচ – আন্দাজমতো
  8. সস-এর জন্যে দুধ – প্রয়োজনমতো    

প্রণালীঃ

  1. হোয়াইট সস বানানোর জন্যে সামান্য মাখন বা সাদা তেলে ময়দা সামান্য দিয়ে নাড়াচাড়া করুন।
  2. নুন, গোলমরিচ দিন। আস্তে আস্তে দুধ মেশান।
  3. ঢিমে আঁচে সস তৈরি করবেন।
  4. খেয়াল রাখতে হবে যেন ডেলা না পাকায়।
  5. আঁচ থেকে নামিয়ে কোরানো চিজ মেশান। সস তৈরি।
  6. পালং জলে নুন দিয়ে ১ মিনিট ফুটিয়ে নিন।
  7. ভাল করে জল ঝরিয়ে কুচিয়ে নিন।
  8. একটা পাত্রে মাখন দিয়ে কুচোনো পালং দিন।
  9. ডিম জলে পোচ করে নিয়ে পালংয়ের ওপরে পাশাপাশি সাজিয়ে দিন।
  10. ওপরে সসটা ঢেলে দিয়ে বেক করুন। 
Category: জলখাবার, বাংলা রেসিপি । Bangla Recipe
Previous Post:ডিম টমেটোর কাটলেট
Next Post:কাশ্মীরি চিকেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑