• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এই ভবের বাজার, নূর নবী ম্যানেজার

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » এই ভবের বাজার, নূর নবী ম্যানেজার
এই ভবের বাজার, নূর নবী ম্যানেজার।
খোদ কম্পানী মহারাণী মায়ের অধিকার ॥
বাজারেতে বেচাকিনা, মেয়ে পুরুষ দুইজনা।
অন্য কেউরে যাইতে দেয় না, করিতে ব্যাপার।
পুরুষের ধন মাথায় করে নিয়ে গেলে সেই বাজারে,
মাইয়া লোকে খরিদ করে মূল্য দেয় না তার।
যত আছে মায়ের বংশ, আদ্যের শক্তি অর্ধেক অংশ,
আবেমণি জলের অংশ তাহাতে তৈয়ার ॥
মায়ের কাছে আগুন পুরুষের কাছে নয়গুন।
দশটি গুণ আছে বেশি মায়ের ভাণ্ডার ॥
উনিশ গুণে টাইন্যা মারে, নয় গুণে কি করতে পারে।
এই ভাবেতে মায়া-পুরুষ টানাটানি সার ॥
চুম্বকে লোহা পাইলে টানে যেমন কৌশলে
চুম্বকের টানে হালে লোহার পাহাড় ॥
গাছে যদি ফল ধরে কেউ যদি দেখে তারে
কার না মনে পড়ে করিতে আহার ॥
দেখিলে নারীর যৌবন কে-বা আছে এমন জন
লোভ করিতে সম্বরণ পৃথিবীর মাঝার।
মায়ের কাছে নাহি গেলে সব কিছু যাবে বিফলে
গতি কি আর পরকালে হইতে উদ্ধার।
রশিদ উদ্দিন কয় কথা ফাতেমা জগতের মাতা
তার সিকিমে আছ গাঁথা তামাম সংসার ॥
Category: ফোক গানTag: রশিদ উদ্দিন
Previous Post:আরবদেশে মানুষ বেশে এল একজনা
Next Post:খুঁজবি বলে দিন ফুরাইলে খুঁজলে দেখা দিতে তোরে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑