• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আরবদেশে মানুষ বেশে এল একজনা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » আরবদেশে মানুষ বেশে এল একজনা
আরবদেশে মানুষ বেশে এল একজনা।
যার পরশে লোহা ঘষে হয়ে যায় সোনা ॥
ধরিয়া মোহন ছবি, মক্কাতে উদিত রবি।
সকলেরই শেষ নবী কেউতো চিনল না
যে চিনিল দূর হইল ভব যাতনা ॥
আছো যত যাত্রীর দল, গাটুরী বাধিয়া চল
আরবসাগর পাড়ি দিতে দেরি কইর না
আবে যমযম কূয়ার পানি খাইয়া দেখলাম না ॥
আছে জান মক্কার ঘর, দরজা খোলা তওবা কর
কেন আছ বে-খবর করিয়া গোনা
হুজরে আসওয়াদ না চুমিলে (তওবা) কবুল হবে না ॥
এই জানো যে খোদার ঘরে, ফেরেস্তারা নামাজ পড়ে
সেই ঘরেতে তোয়াফ করতে হইয়া যাও রওয়ানা ॥
তের মঞ্জিল পাড়ি দিলে মিলবে মদীনা ॥
মনে প্রাণে এক্বিদাতে পড়গা নবীর রওজাতে
উম্মতের কারণে নবী বেহেস্তে গেলেন না
রশিদে কয় আর কিসের ভয়, নামটি ভুইল না ॥
Category: ফোক গানTag: রশিদ উদ্দিন
Previous Post:গুইল মারা যায় গাতে মানুষ, গুইল মারা যায় গাতে
Next Post:এই ভবের বাজার, নূর নবী ম্যানেজার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑