• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যৌবন আমর হইল বৈরী

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » যৌবন আমর হইল বৈরী
যৌবন আমর হইল বৈরী ॥
যৌবন সময় কষ্ট কি সহ্য হয়
স্বামী হইল রে আমার দেশান্তরী ॥
যৌবন তাড়ন কে করে বারণ
বাইর হইয়া যায় প্রাণ আমি নারী।
যার ঘরে থাকি তারে নাহি দেখি।
স্বামী থাকতে আমি হইয়াছি বাড়ি ॥
যৌবনের টানে মদনের বাণে ।
প্রেমাগুনে আমি জ্বইলা মরি।
আমারে দেখিলে পাড়ার গুণ্ড ছেলে
দলে দলে আইসা ঘিরিয়া লয় বাড়ি ॥
জীবনে ত্যাজিব প্রাণ ঘুচাব আপমান।
রাখিব যশমান জগজুড়ি।
নইলে ভালবাসা করিব জিজ্ঞাসা
মন প্রাণ কেন আমার করেছিলে চুরি ॥
রশিদ উদ্দিন বলে পড়েছি জঞ্জালে।
কোন দেশে গেলে মিলে প্রেমের মাধুরী।
সইয়া লোকের গালাগালি কান্দে লইয়া ভিক্ষার ঝুলি।
গলেতে বান্ধিয়াছি প্রেমের ডুরি ॥
Category: ফোক গানTag: রশিদ উদ্দিন
Previous Post:প্রেমপিপাসা আমার রইল রে মনে
Next Post:রশিদ উদ্দিন ঘুরে ফিরে কাজ পাইলা না এই সংসারে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑