• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

প্রেমপিপাসা আমার রইল রে মনে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » প্রেমপিপাসা আমার রইল রে মনে
প্রেমপিপাসা আমার রইল রে মনে ॥
প্রেমের মতি বাড়াইয়া অতি
কেন বন্ধু তুই রইলে গোপনে ॥
ফুটিয়াছে পদ্ম আসিল না অদ্য
মধুভরা সদ্য আছে সন্ধানে ॥
কথায় করে বাধ্য প্রেম করিয়া সিদ্ধ
বাঁশি বাজায় গদ্য বসিয়া কোন বনে।
ফুটছে নানান রঙের ফুল জাতি, যুতি, বকুল
গন্ধেতে অতুল প্রেমকাননে ॥
হইয়াছি আকুল অন্তরে ব্যাকুল
ভ্রমরার গুনগুন শুনিয়া কানে ॥
কোকিলার ধ্বনি কর্ণেতে শুনি
আমি অভাগিনী থাকি কেমনে ॥
আসিলে রজনী ভাটিয়াল রাগিণী
প্রতিধ্বনি শুনি কানে কানে ।
নিবিড় অনন্ত জাগিল বসন্ত
প্রাণের কান্ত এল না কেনে ॥
রশিদ উদ্দিন মন হল উচাটন
শান্ত হইতাম যোগল মিলনে ॥
Category: ফোক গানTag: রশিদ উদ্দিন
Previous Post:দারুণ প্রেমে দিল এত জ্বালা
Next Post:যৌবন আমর হইল বৈরী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑