• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

জাগ রে কৃষাণ শ্রমিক মোদের এগিয়ে চল এই বার – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » জাগ রে কৃষাণ শ্রমিক মোদের এগিয়ে চল এই বার – লিরিক্স – শাহ আব্দুল করিম
জাগ রে কৃষাণ শ্রমিক মোদের এগিয়ে চল এই বার
জ্বলুক আগুন আন্দোলনে সব এক হয়ে চলার দরকার ॥

স্বাধীন স্বাধীন, স্বাধীন কইয়া কত দুঃখ-ক্লেশ সহ্য করিয়া
মোদের বুকের রক্ত দিয়া পাকিস্তান করলাম তৈয়ার
ব্রিটিশ গেল রাজ্য ছাড়ি শান্তির আশা সবাই করি
এখন কাক শৃগালের বাবুগিরি মোদের নাই রে অধিকার ॥

কৃষক মরে হা-হুঁতাশে চোর গুণ্ডারা মুচকি হাসে
রক্তমাংস নিল চুষে আসল চোরের নাই বিচার ॥

দরিদ্র মজুর যারা খোরাক বিনে অর্ধর্মরা
পরতে পায় না জামাজোড়া এই স্বাধীনের কী দরকার ॥

ন্যায় অন্যায় নাই বিচার গরম হয়েছে ঘুষের বাজার
স্বার্থ বিনা কথা কয় না যারা যারা হল লিডার ॥

করিম কয় শান্তি পাব সব ভাই যদি এক হইব
দুঃখ যাবে জয়ী হব হক্কের হাকিম পরওয়ার ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:জয় জয় বলে এগিয়ে চল হাতে লয়ে সবুজ নিশান – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:আমরা স্বাধীন দেশে থাকি – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑