• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

জয় জয় বলে এগিয়ে চল হাতে লয়ে সবুজ নিশান – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » জয় জয় বলে এগিয়ে চল হাতে লয়ে সবুজ নিশান – লিরিক্স – শাহ আব্দুল করিম
জয় জয় বলে এগিয়ে চল হাতে লয়ে সবুজ নিশান
জাগ রে মজুর কৃষাণ।
কত কষ্ট সাধনাতে বাঁচিলাম গোলামি হতে
মিস্টার জিন্নার উসিলাতে পেয়েছি এই পাকিস্তান ॥

মিষ্টার জিন্না লিয়াকত আলী পাকিস্তান করিয়া খালি
যখন তারা গেলেন চলি আমরার উপর এই নিদান ॥

হও হুঁশিয়ার পড় না ভ্রমে জাগো জাগো সব থেক না ঘুমে
যাইব মোরা আনন্দধামে দলে দলে কর যোগদান ॥

ঘুচলে ভ্রান্তি আসবে শান্তি রবে না আর এই দুর্নীতি
আমরা একে অন্যের হয়ে সাথি করব কার্য সমাধান ॥

বাঁচব বন্যার কবল হতে সরকারেরও সাহায্যেতে
ধরব কুদাল আপন হস্তে কাটব মাটি বাঁধব বান ॥

সবাই বল স্পষ্ট স্পষ্ট সহিব না আর এত কষ্ট
আমরা রাজা আমরার রাষ্ট্র আমরা চাই দেশের কল্যাণ ॥

রোগে ঔষধ শিক্ষার ব্যবস্থা চলবার জন্য চাই ভালো রাস্তা
যারা ভরে ঘুষের বস্তা তাদের দিব না স্থান ॥

বিদেশী সাম্রাজাবাদী এই দেশেতে থাকে যদি
আমরা হারাব পাকিস্তান নিধি করিম কয় হও সাবধান ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:মাথা নত করে আর বসব না ঘরে – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:জাগ রে কৃষাণ শ্রমিক মোদের এগিয়ে চল এই বার – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑