• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ও ভাই জোর জুলুমি ছাড়ো – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » ও ভাই জোর জুলুমি ছাড়ো – লিরিক্স – শাহ আব্দুল করিম
ও ভাই জোর জুলুমি ছাড়ো
মানুষ যদি হইতে চাও মানুষের সেবা করো ॥

স্রষ্টায় সৃষ্টি করেছে সবাই বলো স্রষ্টা আছে
পরিণাম রয়ে গেছে এখন যাহা করো
কলেমা নামাজ রোজা ইমান হইল বড়
ইমান যদি ঠিক না থাকে কিসের নামাজ রোজা করো ॥

মানুষ খোদার প্রিয় পাত্র তারে না ভাবিয়া মিত্র
টাকা পয়সা জমি জুত্র তাই ভেবেছ বড়
স্বার্থ নিয়া দলাদলি ভাইয়ে ভাইরে মারো
দুর্বলেরে দায় ঠেকাইয়া বলপূর্বক ডাকাতি করো ॥

আজ যা আছে কাল রবে না টাকা পয়সা যতই কও না
শক্তি বল যৌবন থাকে না অবশেষে মরো
মরলে কিছু সঙ্গে যায় না নিজেই বুঝতে পারো
তুমি বা কার কে-বা তোমার আগে নিজের বিচার করো ॥

মানুষ হওয়ার ইচ্ছা থাকলে মানুষের সেবা করিলে
বাউল আবদুল করিম বলে মানুষ হইতে পারো
হিংসা নিন্দা দিলের গুমান লোভ লালসা ছাড়ো
ছয় রিপুকে বাধ্য করে প্রেমবাজারে ব্যাপার করো ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:হরি তোমায় ডাকি – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (পূজা ও প্রার্থনা)
Next Post:জিজ্ঞাস করি তোমার কাছে বলো ওগো সই – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑