• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

হরি তোমায় ডাকি – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (পূজা ও প্রার্থনা)

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » হরি তোমায় ডাকি – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (পূজা ও প্রার্থনা)

হরি তোমায় ডাকি – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (পূজা ও প্রার্থনা)

                হরি, তোমায় ডাকি,   সংসারে একাকী
                               আঁধার অরণ্যে ধাই হে।
                গহন তিমিরে  নয়নের নীরে 
                               পথ খুঁজে নাহি পাই হে।।
                সদা মনে হয় ‘কী করি’ ‘কী করি’,
                কখন আসিবে কালবিভাবরী–
                তাই ভয়ে মরি, ডাকি হরি ! হরি !
                               হরি বিনে কেহ নাই হে।।
                নয়নের জল হবে না বিফল,
                তোমায় সবে বলে ভকতবৎসল–
                সেই আশা মনে করেছি সম্বল,
                               বেঁচে আছি শুধু তাই হে।
                আঁধারেতে জাগে তব আঁখিতারা,
                তোমার ভক্ত কভু হয় না পথহারা–
                প্রাণ তোমায় চাহে, তুমি ধ্রুবতারা–
                               আর কার পানে চাই হে।।

রাগ: কীর্তন
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1292
রচনাকাল (খৃষ্টাব্দ): 1885
স্বরলিপিকার: ইন্দিরা দেবী

হরি তোমায় ডাকি – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (পূজা ও প্রার্থনা)
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:হা হতভাগিনী, একি অভ্যর্থনা মহতের – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (চিত্রাঙ্গদা – গীতবিতান)
Next Post:ও ভাই জোর জুলুমি ছাড়ো – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑