• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমার নাম কে তোরে শিখাইল রে ওরে বাঁশি – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » আমার নাম কে তোরে শিখাইল রে ওরে বাঁশি – লিরিক্স – শাহ আব্দুল করিম
আমার নাম কে তোরে শিখাইল রে ওরে বাঁশি
ডাকো নিজনাম ধরিয়া মন করলে উদাসী রে ॥

বাঁশি রে তুই কাল হইলে কুলবধূর কুল মজাইলে রে
বসিয়া সদা নিরলে নয়নজলে ভাসি রে ॥

বাঁশি তোরে বাজায় যে জন দেখলে জুড়ায় পোড়া নয়ন রে
না দেখলে বাঁচে না জীবন কী বলিব বেশি রে ॥

বাঁশি রে তোর ভাগ্যগুণে স্থান পাইলে চাঁদ বদনে রে
থাকব আমি সে চরণে হইয়া চিরদাসী রে ॥

বাঁশির গানে প্রাণের টানে ছাই দিয়াছি কুলমানে রে
আবদুল করিম এ জীবনে ত্রিজগতে দোষী রে ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:গান শুনিয়া চমকে উঠে প্রাণ – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:ও রঙিলা নাইয়া রে রঙে বৈঠা বাইয়া রে – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑