• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

গান শুনিয়া চমকে উঠে প্রাণ – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » গান শুনিয়া চমকে উঠে প্রাণ – লিরিক্স – শাহ আব্দুল করিম
গান শুনিয়া চমকে উঠে প্রাণ
কই যাওরে ভাটিয়াল নাইয়া
ললিত সুরে গাইয়া গান ॥

বাঁকা তোমার মুখের হাসি
দেখে মন হইল উদাসী রে
হইতায় যদি দেশের দেশী,
সোনার যৌবন করতাম দান ॥

নৌকায় তোমার কী মাল ভরো
কোন দেশে মাল চালান কর রে
উজান-ভাটি কেন কর
বুঝি না রে তার সন্ধান ॥

আবদুল করিম কয় কাঁদিয়া
বলি ও সুজন নাইয়া রে
আমারে তোর নায় তুলিয়া
তোমার দেশে দেও চালান ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:ঝোঁক বুঝিয়া ছাড় নৌকা বেলা বয়ে যায় – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:আমার নাম কে তোরে শিখাইল রে ওরে বাঁশি – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑