• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

হাওয়ার পাখি ভরা আমার মাটির পিঞ্জিরায় – লিরিক্স – শাহ আব্দুল করিম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » হাওয়ার পাখি ভরা আমার মাটির পিঞ্জিরায় – লিরিক্স – শাহ আব্দুল করিম
হাওয়ার পাখি ভরা আমার
মাটির পিঞ্জিরায়,
পাখি যাইতে পারে যায় না উড়ে
পিঞ্জিরার মায়ায় ॥

শুনিলাম মুর্শিদের কাছে
পাখি ধরার সন্ধান আছে
ধরতে যে জন চায়,
ধরছে যে জন সে মহাজন
মুর্শিদি লীলায় ॥

আঁখির কাছে পাখির বাসা
করে পাখি যাওয়া-আসা
দুই জানালায়,
ঘরেবাইরে ঘুরেফিরে
রয় না এক জায়গায় ॥

দেখা দিত কথা কইত
পোড়া প্রাণে শান্তি দিত
মন মনোরায়,
পাই না তারে সন্ধান করে
মনে যারে চায় ॥

পাখির সঙ্গে নাই চিনাজানা
দুই নয়নে দেখতে পাই না
কেমনে আসে যায়,
পাখি রবে নারে যাবে উড়ে
চোখের ইশারায় ॥

পাখি যদি যাবে ছাড়ি
দালানকোঠা ঘরবাড়ি
বান্‌লাম কার আশায়,
বাউল আবদুল করিম বলে
এই রঙের দুনিয়ায় ॥
Category: ফোক গানTag: শাহ আব্দুল করিম
Previous Post:আমি তোমার কলের গাড়ি তুমি হও ড্রাইভার – লিরিক্স – শাহ আব্দুল করিম
Next Post:কই থেকে আইলাম কই বা যাইতাম – লিরিক্স – শাহ আব্দুল করিম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑